৬০ নম্বরের সৃজনশীল পরীক্ষা দিয়ে হতে হবে ছাত্রলীগ নেতা

ফাতেহ ডেস্ক

এবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের বিভিন্ন শাখা কমিটির নেতৃত্বে আসার জন্য পদ প্রত্যাশীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়ার নির্দেশনা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া এ সংগঠনের নেতৃত্বে আসতে চাইলে ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইটি ভালো করে পড়ার জন্য মন্ত্রী নির্দেশনা দিয়েছেন। মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই পড়া শুরু করেছেন পদপ্রত্যাশীরা। ওই দুইটি বই থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে বলে পদপ্রত্যাশীদের জানানো হয়েছে।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলু বলেন, আমরা সৃজনশীল পদ্ধতিতে লিখিত পরীক্ষা নেব। পাশাপাশি মৌখিকও নেয়া হবে। সব মিলিয়ে ৬০ নম্বরের পরীক্ষা হতে পারে।

লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়ার পর সম্মেলন অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকেই নেতা নির্বাচিত করা হবে। নেতৃত্ব বাছাইয়ে পরীক্ষার বিষয়টিকে ভালোভাবেই নিয়েছেন নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। পাঁচটি ইউনিয়ন ও জংশন শাখা সম্মেলনের প্রস্তুতি হিসেবে সভাপতি ও সম্পাদক পদ প্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি শুরু হয়েছে। ইতোমধ্যে ৪০টি ফরম বিক্রি হয়েছে বলে জানা গেছে।

আগের সংবাদপাঁচ দশকে সত্তর শতাংশ হ্রাস : জন্মহারে কেন এই বিপর্যয়?
পরবর্তি সংবাদরাঙামাটিতে পাহাড়ি সন্ত্রাসীদের আভ্যন্তরীণ দ্বন্দ্বে নিহত ২