রাঙামাটিতে পাহাড়ি সন্ত্রাসীদের আভ্যন্তরীণ দ্বন্দ্বে নিহত ২

ফাতেহ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নবছড়া এলাকায় আভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে সংস্কারপন্থী জেএসএস (এমএন লারমা)-এর দুই কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন, রিপেল চাকমা (২৫) ও বর্ষন চাকমা (২৪)। তারা উভয়েই নবছড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার মধ্যরাতে ঘর থেকে ধরে নিয়ে বাড়ির পাশে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে বলে সংস্কারপন্থী জেএসএস-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে। দলটির দাবি পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর সন্ত্রাসীরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এমএ মঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থল অত্যন্ত দূর্গম এলাকায় হওয়ায় নিহতদের লাশ উদ্ধারে বিলম্ব হচ্ছে। নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে গেছে বলেও জানিয়েছেন ওসি।

আগের সংবাদ৬০ নম্বরের সৃজনশীল পরীক্ষা দিয়ে হতে হবে ছাত্রলীগ নেতা
পরবর্তি সংবাদআরব আমিরাতে অনুমোদন পাচ্ছে অমুসলিমদের ১৮টি প্রার্থনাস্থল