ফাতেহ ডেস্ক
আজ ১৯ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার। ৪ আশ্বিন, ১৪২৬ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬১ তম (অধিবর্ষে ২৬২ তম) দিন।
এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।
১৫৫৯ – পাঁচটি স্প্যানিশ জাহাজডুবিতে প্রায় ৬০০ জনের মৃত্যু।
১৭৫৫ – ইংল্যান্ড ও রাশিয়া সামরিক চুক্তি করে।
১৭৯৬ – জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণ দেন।
১৮৪৯ – ক্যালিফোর্নিয়ার ওয়াকলানে প্রথম বাণিজ্যিক লন্ড্রি চালু হয়।
১৮৬৫ – প্রতিষ্ঠিত হয় আটলান্টা বিশ্ববিদ্যালয়।
১৮৭০ – জার্মানী প্যারিস অবরোধ করে।
১৮৯৩ – নিউজিল্যান্ড প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার দেয়।
১৯০৭ – প্রথম তাপ ও জ্বালানী উৎপাদনকারী উপাদান আবিস্কৃত হয়।
১৯১৫ – জার্মানরা ভিলনা অধিকার করে।
১৯৬০ – পাকিস্তান ও ভারতের মধ্যে পানিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬২ – ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু।
১৯৮১ – বাংলাদেশে আটটি ব্যাংকে কর্মচারী ইউনিয়ন বাতিল করা হয়।
১৯৮৩ – সোভিয়েত আকাশসীমা লঙ্ঘনের কারণে দক্ষিণ কোরিয়ার বোয়িং ৭৪৭ বিমানে গুলি করা হলে ২৬৯ জন যাত্রীসহ তা জাপান সাগরে ভেঙে পড়ে।
১৯৮৫ – মেক্সিকোয় ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত।
১৯৯১ – যুক্তরাষ্ট্র ও কুয়েতের মধ্যে সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯২ – যুগোশ্লাভিয়া জাতিসংঘ থেকে বহিষ্কৃত।
১৯৯৪ – যুক্তরাষ্ট্রের ২০ হাজার সৈন্য দক্ষিণ ক্যারিবিয় সাগর তীরবর্তী ক্ষুদ্র দেশ হাইতিতে হামলা চালিয়ে দেশটি দখল করে নেয়।
২০০৬ – বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী সামুদ্রিক ঝড়ে বাংলাদেশের শত শত জেলে প্রাণ হারায়।
