
ফাতেহ ডেস্ক
মাওলানা মহিউদ্দিন ফারূকী পরিচালিত মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী আরবী ভাষা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। আগামী ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই কর্মশালা।
কর্মশালায় অংশগ্রহণ নিশ্চিত করতে নিবন্ধন ফি ধরা হয়েছে জনপ্রতি ২০০ টাকা করে।
ম্যাডামবাড়ি, সলমাশি, মুহাম্মদপুর ঢাকায় অবস্থিত মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ। মুহাম্মদপুর বেড়িবাঁধ থেকে ঘাটারচর এসে রিক্সায় হাবীবুল্লাহ মেম্বারের বাড়ি নেমে হাউজিংয়ের মাঝামাঝি ম্যাডামবাড়ি। যোগাযোগের জন্য পোস্টারে উল্লিখিত মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবে নিবন্ধন প্রত্যাশীগণ।
