চালু হচ্ছে নারীদের রাইড শেয়ারিং- কতোটুকু নিরাপদ!

ফাতেহ ডেক্স: আগামী শনিবার থেকে নারী বাইক রাইডারদের নিয়ে নারীদের জন্য বিশেষ সেবা চালু করতে যাচ্ছে ‘ও ভাই সলিউশনস লিমিটেড’ নামের রাইড শেয়ারিং সেবা প্ল্যাটফর্ম ‘ও ভাই’। এরই মধ্যে নিবন্ধিত বেশ কিছু নারী রাইডারসহ আরো ৫০ জন নারী রাইডারকে এ সেবাদানে প্রস্তুত করা হয়েছে। শিগগিরই তারা রাইডার হিসেবে এ সেবাদান কার্যক্রমে যুক্ত হবে। এ ছাড়া অপেশাদার নারীদের জন্য ‘ও ভাই’ তাদের নিজস্ব প্রশিক্ষণকেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ও ভাই’ অ্যাপের অন্তর্ভুক্ত ‘ও বোন’ অপশনে গিয়ে শুধু নারীরাই রাইড শেয়ারিং সেবা গ্রহণ করতে পারবে। ঢাকার নারীদের সড়কপথে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বচ্ছন্দে চলাচলের জন্য ‘ও ভাই’ এই সেবা নিয়ে এসেছে। ‘ও ভাই’ প্রাথমিক প্রশিক্ষণের মাধ্যমে নারী রাইডারদের নিরাপত্তা নিশ্চিত করছে। এই অ্যাপে একটি ‘ইন-অ্যাপ’ এসওএস ফিচার রয়েছে, যার মাধ্যমে নারীরা যেকোনো সময় ‘ও ভাই’ মূল সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারবে।

এদিকে নিরাপত্তার কথা বলে এধরণের সার্ভিস চালু হলেও বাংলাদেশের পরিবেশ নারীদের রাস্থায় বাইক চালানোর জন্য কতোটা উপযোগী তা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। যেখানে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন বাড়ছে প্রাণহানি, ঘটছে বাইকচালকের থেকে সহ বাইক ছিনতাইয়ের মতো নানান ঘটনা সেখানে নারীদেরকে চালক বানিয়ে রাস্তায় নামানো কতোটা যৌক্তিক তা প্রশ্নবিদ্ধই থেকে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে একটি শ্রেণি সব সময়ই চাচ্ছে নারীরা রাস্তায় রাস্তায় নামুক আর দেশে নেমে আসুক প্রতিবেশি রাষ্ট্র ভারতের মতো নাজেহাল পরিস্থিতি যা নারীদের জন্য কোন অবস্থায়ই অনুকূল নয়। পন্যের মডলে নারীদের নগ্নপ্রায় দেহে উপস্থাপন, নারীদের অবাধ চলাফেরার নামে অশ্লিলতার সুযোগ করে দেয়া এবং নারী উন্নয়নের কথা বলে নারীদের সুস্থ সুন্দর জীবন যাপনের পথকে বিদেশি সংস্কৃতির মিশেলে অস্থিতিকর রূপদানই তাদের মূল লক্ষ্য। আর এতেই নিরাপত্তার বদলে দেশে বাড়ছে নানা অনাকাঙিক্ষত ঘটনার পরিসর।

 

আগের সংবাদআমরা কি বিশ্ব মন্দার মুখোমুখি?
পরবর্তি সংবাদসৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩