
ফাতেহ ডেস্ক
কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মধুপুরের পীর সাহেব মাওলনা আবদুল হামিদ। আজ শনিবার রাজধানীর মতিঝিলে পীরজঙ্গি মাদরাসায় খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ওলামা-মাশায়েখ মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, খতমে নবুওয়াতের কাজটা প্রত্যেক মুসলমানের। যতদিন অমুসলিম আহমাদিয়া মুসলিম জামাত নামধারী কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা না যাবে ততদিন এ ঈমানী আন্দোলনে সকলের অংশগ্রহণ করা আবশ্যক। আমরা সকল মুসলমানদের ঐক্যবদ্ধ করে এ দাবি পূরণ করে ছাড়বো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে সিরাজদিখানের পাথরঘাটা মাদরাসার মুহতামিম মুফতি আবুল হাসানের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মহাসচিব মুফতি মুহাম্মদ ইমামুদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ কাসেমী,মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফ, প্রচার সম্পাদক হাজী নাসির মাহমুদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের আমিরে শরীয়ত মাওলানা জাফরুল্লাহ খান, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম, মক্কীনগর মাদরাসা কেরানীগঞ্জের মুহতামিম হাফেজ মাওলানা আহমাদুল্লাহ, গুলিস্থান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব আলহাজ মুফতি ইমরানুল বারী সিরাজী, সবার খবর সম্পাদক আবদুল গাফফার। সভায় ঢাকার দুই শতাধিক মুহতামিম, ইমাম ও খতিব উপস্থিত ছিলেন।
সভাশেষে খতমে নবুওত সংরক্ষণ কমিটি ঢাকা মহানগর শাখার জন্য ২১ সদস্যের একটি কমিটি গঠিত হয়। কমিটির দায়িত্বশীলরা হচ্ছেন, যথাক্রমে–সভাপতি মাওলানা রশিদ আহমাদ, মুহতামিম, মেরাজনগর মাদরাসা, রায়েরবাগ। সহ-সভাপতি-মাওলানা মুহাম্মদ সালমান, মুহতামিম, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর। মুফতি বখতিয়ার আহমাদ, মুহতামিম, মাদরাসাতুর রহমাহ উত্তরা। মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ,চেয়ারম্যান,সালওয়া হজ্ব গ্রুপ বাংলাদেশ। মুফতি কেফায়েতুল্লাহ আযহারী, উত্তরা। সেক্রেটারি মুফতি জসীমউদ্দিন, ইমাম ও খতিব, সার্কুলার রোড জামে মসজিদচকবাজার। সহ-সেক্রেটারী মুফতি হারুনুর রশীদ,মুহতামিম, জামিয়া তালিমিয়া,মাওলানা শিহাবুদ্দিন আল হুসাইনী। সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মুহতামিম ও শায়খুল হাদীস জামিয়া মাহমুদিয়া ভাষানটেক। সহ-সাংগঠনিক সম্পাদক হাজী নাসির মাহমুদ, মাওলানা হুসাইন আহমাদ আজমী। প্রচার সম্পাদক মাওলানা শফিক সাদী, মুহতামিম, মাদরাসাতুল হিকমাহ ধোলাইরপাড়। সহ-প্রচার সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন, মুফতি আফজাল হুসাইন রাব্বানী, মুফতি খালেদ সাইফুল্লাহ নোমানী। অর্থ সম্পাদক হাজী আব্দুল খালেক, চকবাজার। সহ-অর্থ সম্পাদক মুফতি হারুনুর রশীদ ও জনাব মুক্তার হোসেন। দফতর সম্পাদক মুফতি আবদুল গাফফার ও মুফতি জাকারিয়া মাহমুদ। আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম।
