ডোনাল্ড ট্রাম্পের নোবেল না পাওয়ার দুঃখ

আন্তর্জাতিক ডেস্ক

নোবেল কমিটিতে পক্ষপাত থাকার কারণে আমি নোবেল পাচ্ছি না। কাজটা পক্ষপাতহীন ও সুষ্ঠু হলে আমি অনেক কিছুতেই নোবেল পুরস্কার পেতাম। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এমনটাই বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার নিজের বক্তৃতার সময়ে এই অভিযোগ ও হতাশা ব্যক্ত করেন তিনি।

অবশ্যি নোবেল পুরস্কার না পাওয়ার অভিযোগ ট্রাম্প আগেও করেছেন। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। আন্তর্জাতিক কূটনীতি জোরদার এবং জনগণের পারস্পরিক সৌহার্দ্যে ভূমিকা রাখায় নোবেল পান ওবামা। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ওবামা প্রেসিডেন্ট হওয়ার পরেই নোবেল কমিটি তাঁকে পুরস্কার দিল। ওবামা নিজেই জানেন না তিনি কেন নোবেল পেলেন।

আগের সংবাদউত্তেজিত জনতার বিচার : ধর্ষককে ধরে আগুনে পুড়িয়ে হত্যা
পরবর্তি সংবাদমরুসিংহ ওমর মুখতার : ফাঁসির মঞ্চেও যিনি ছিলেন অকুতোভয়