দখলদার ইসরাইলি বাহিনীর হাতে আবারও গ্রেপ্তার হলেন ফিলিস্তিনের আল-কুদসবিষয়ক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

দখলদার ইসরাইলি বাহিনীর হাতে আবারও গ্রেপ্তার হয়েছেন ফিলিস্তিনের আল-কুদসবিষয়ক মন্ত্রী ফাদি আল-হাদামি। সরকারি এক বিবৃতির বরাতে সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আল আরাবিয়্যাহ ও ডেইলি সাবাহ জানিয়েছে, অধিকৃত আল-কুদস বা জেরুজালেম শহর থেকে বুধবার তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায় ইসরাইলি সেনাবাহিনী।

গ্রেপ্তারের সময় হাদামির বাড়িতে ইসরাইলি সেনারা তল্লাশি চালায় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়।

এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী আনুষ্ঠানিক কোন মন্তব্য করে নি।

গত তিন মাসে ফিলিস্তিনের আল-কুদসবিষয়ক মন্ত্রীকে দ্বিতীয়বারের মতো গ্রেফতার করা হলো। এর আগে গত জুলাই মাসে ফাদি আল-হাদামিকে আটক করেছিল ইসরাইলি বাহিনী।

আগের সংবাদরাজধানীর বিভিন্ন ফ্ল্যাটবাড়িতেও চলছে ক্যাসিনোর রমরমা ব্যবসা
পরবর্তি সংবাদভয়ংকর কিছু ঘটার আগে কাশ্মীরের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দেওয়ার তাগিদ ইমরান খানের