
ফাতেহ ডেস্ক
আদালতে বিচারকের সামনে মামলার শুনানি করছিলেন, এমন সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুমিল্লার এক আইনজীবী। বুধবার কুমিল্লার ৪নং আমলী আদালতে এই ঘটনা ঘটে। মৃত ওই আইনজীবীর নাম মকবুল হোসেন (৬০)। তিনি কুমিল্লার হোমনা উপজেলা সদরের দৌলতপুর গ্রামের আবদুল মজিদের ছেলে। নগরীর ছোটরা উকিল পাড়ায় তার বাসা।
অ্যাভোকেট নাজমুল আলম চৌধুরী নোমান জানান, মকবুল হোসেন বিচারকের সামনে একটি মামলার শুনানী করছিলেন। এসময় তিনি মাথা ঘুরে আদালতের মেঝেতে পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার বাদ জোহর আদালত প্রাঙ্গণে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
নিহতের স্ত্রী রিনা বেগম জানান, তার ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা ছিলো। তাদের চারটি ছেলে রয়েছে।
