
ফাতেহ ডেস্ক
অবৈধ ক্যাসিনো, মাদক ও জুয়ার আসরে জড়িতসহ সকল দুর্নীতিবাজকে গ্রেপ্তার ও দ্রুত বিচার এবং দেশের সবগুলো জুয়ার আসর বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র খেলাফত। আজ বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহা. খোরশেদ আলমের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ছাত্রনেতা মুহা.আবুল হাসিম শাহীর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফতে ইসলামী বাংলাদেশের ছাত্র বিষয়ক সম্পাদক ও ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের ছাত্র বিষয়ক সম্পাদক মুফতী আনছারুল হক ইমরান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি মির্জা ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী সৈয়দ মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক ইলিয়াস আহমদ, বাইতুল মাল সম্পাদক আল আমিন, কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান খাঁন, নগর সহ-সভাপতি সানাউল্লাহ, কেন্দ্রীয় নেতা রাতুল আল হাসান, এনামুল হাসান, জোবায়ের আহমদসহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ।
