
আন্তর্জাতিক ডেস্ক :
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রায় ২০ লাখ শিশু স্কুল ত্যাগ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।
তারা জানায়, ২০১৫ সালের মার্চ থেকে দেশটিতে সহিংসতা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২০ লাখ শিশু স্কুল ছাড়তে বাধ্য হয়েছে। এ ছাড়া আরও ৩৭ লাখ শিশুর শিক্ষা ভবিষ্যৎ হুমকির মুখে। কারণ শিক্ষকরা ২ বছর ধরেই কোনো বেতন পান না।
২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এর পরিপ্রেক্ষিতে সেখানে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এ অভিযান শুরুর পর এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
