শুভ জন্মদিন গুগল!

ফাতেহ ডেস্ক :

সার্চ ইঞ্জিন গুগলের জন্মদিন আজ। বিশ পেরিয়ে বয়স পড়ল একুশে। ১৯৯৬ সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ল্যারি পেজ ও সের্গেই ব্রিন নামের দুজন পিএইচডি কোর্সের ছাত্রের হাত ধরে শুরু হয় গুগলের পথচলা। দুজন থেকে বেড়ে বর্তমানে গুগলে যুক্ত হয়েছেন ৮৮ হাজার ১১০ কর্মী।

শুরুর তুলনায় গুগল এখন একশগুণ বড়, ১০ হাজার গুণ বেশি গতিতে কাজ করছে এটি। বর্তমানে গুগলের মোট সম্পদের পরিমাণ ৩০০ বিলিয়ন ডলার।

আজ জন্মদিনে ডুডল সেজেছে নতুন সাজে। আজ ডুডল-এ ক্লিক করলে একটি ইউটিউব ভিডিও চালু হয়ে যাবে। ১ মিনিট ৩৭ সেকেন্ডের এই ভিডিওতে বিশ্বজুড়ে গুগলে সবচেয়ে জনপ্রিয় সার্চের বিষয়গুলো একে একে দেখতে পাবেন ব্যবহারকারী।

গুগলের নামে পেছনে যে গল্পটি রয়েছে তা হয়তো অনেকেরই অজনা। শব্দের বানান ভুল থেকে গুগল নামের উৎপত্তি। গাণিতিক হিসাবের গোগল (googol)-এর অর্থ- একটি সংখ্যার পেছনে একশ শূন্য। একজন প্রকৌশলী আসল নামের বদলে এই ভুল বানানটি লিখেছিলেন। সেই ভুল নামই গুগল!

২১ বছর পেরিয়ে সার্চ রেজাল্ট এ অনেক পরিবর্তন এনেছে গুগল। গুগল সার্চ ইঞ্জিনের এআই (AI) বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্চে লেখা তথ্যকে আরও অর্থবহ করে তুলবে। এআই তার মতো করে আপনার প্রয়োজন অনুযায়ী ভিডিও খুঁজে রাখবে, ব্যবহারকারী না চাইলেও। এ কথা অনস্বীকার্য যে গুগল এখন অনলাইন ব্যবহারকারীদের নিত্যসঙ্গী।

আগের সংবাদইয়েমেনে প্রায় ২০ লাখ শিশু স্কুল ত্যাগ করতে বাধ্য হয়েছে : ইউনিসেফ
পরবর্তি সংবাদমসজিদুল আকসার সব দরজা বন্ধ করে দিলো ইসরাইলি পুলিশ