লন্ডন মুসলিম সেন্টারে অমুসলিমদের নিয়ে ইসলাম এওয়ার্নেস অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক :

পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী লন্ডন মুসলিম সেন্টারে বিভিন্ন পেশার অমুসলিমদের নিয়ে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী অনুষ্ঠান। গত ১৮ সেপ্টেম্বর ইসলাম এওয়ার্নেস প্রজেক্ট আয়োজিত ‘ডায়লগ এন্ড ডিসকভারী’ শিরোনামের অনুষ্ঠানটিতে বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষক, ডাক্তার, আইনজীবী, চার্চের প্রিস্ট, মিডিয়া কর্মীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত প্রায় চারশ অমুসলিমদের উপস্থিতি হন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টার ট্রাস্টের চেয়ারম্যান হাবিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলাম এওয়ার্নেস প্রজেক্ট এর পরিচালক ময়নুল হক ।

প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টার এর সিনিয়র ইমাম মোহাম্মদ মাহমুদ ওবিই। তিনি আগত অতিথিবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ইসলাম সম্পর্কে একটি সঠিক ধারণা সবার সামনে তুলে ধরেন।

ব্যাতিক্রমী অনুষ্ঠানটি সফল করার জন্য ইসলাম এওয়ার্নেস প্রজেক্ট এর পক্ষ থেকে একটি প্রিপারেশন টিম গঠন করা হয়। ‘ডায়লগ এন্ড ডিসকভারী‘ প্রিপারেশন টিমের সদস্যরা হলেন- মাহফুজ নাহিদ, আখলাক আহমেদ, সালেহ আহমেদ, ছমির উদ্দিন ও সায়েদ আহমেদ ।

আলোচনা ও নৈশভোজ শেষে আগত অমুসলিম অথিতিরা মসজিদের বিভিন্ন এলাকা, ইসলাম এর উপর প্রদর্শীত বিভিন্ন প্রদর্শনীতে ঘুরেন, এক্সজিবিশন গ্যালারিতে দাঁড়িয়ে মাগরিবের নামাজ আদায় করা দেখেন এবং ইসলাম সম্পর্কে জানার আরো আগ্রহ ব্যাক্ত করেন ।

আগের সংবাদরোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রীর প্রস্তাবগুলো কতটা বাস্তবায়ন হয়েছে
পরবর্তি সংবাদঅনির্দিষ্টকালের জন্য কাতারে বাংলাদেশি ইমাম নিয়োগ পরীক্ষা স্থগিত