অনির্দিষ্টকালের জন্য কাতারে বাংলাদেশি ইমাম নিয়োগ পরীক্ষা স্থগিত

ফাতেহ ডেস্ক :

স্পষ্ট কোনো কারণ উল্লেখ না করে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে কাতার ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ থেকে ইমাম নিয়োগ পরীক্ষা।

কাতার ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে প্রাথমিক বাছাই কমিটির সদস্য মাওলানা ফখরুল হুদার কাছে প্রেরিত বার্তায় বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য তার বাংলাদেশ সফর মুলতবি রাখতে। তবে সফর বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ বলা হয়নি।

এর আগে ঘোষণা করা হয়েছিল, চলতি বছর বাংলাদেশ থেকে কাতারে প্রায় দু’শ ইমাম নিয়োগ দেওয়া হবে। তার পরীক্ষা কার্যক্রমের সময় ঘোষণা করা হয়েছিল অক্টোবরের ৪ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত।

কিন্তু সেই প্রক্রিয়া থেমে গেলো পরীক্ষা মুলতবি করার কারণে।

আগের সংবাদলন্ডন মুসলিম সেন্টারে অমুসলিমদের নিয়ে ইসলাম এওয়ার্নেস অনুষ্ঠান
পরবর্তি সংবাদঢাবিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত, তীব্র নিন্দা ইসলামী ছাত্র মজলিসের