ঢাবিতে ধর্মীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্তে মাওলানা মামুনুল হকের হুঁশিয়ারি

ফাতেহ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় রাজনীতি বন্ধের প্রতিবাদে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক। আজ শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা সাভার জোনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে মুসলিম নেতাদের ত্যাগ ও অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় রাজনীতি বন্ধের নামে এ প্রতিষ্ঠান বামদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিলে চরম মাশুল দিতে হবে।

মাওলানা মামুনুল হক বলেন, আজ আমরা ঢাকা ব্যাপী এক ধরনের শুদ্ধি অভিযান দেখতে পাচ্ছি। যে সমস্ত ক্লাবগুলো নিজেদেরকে বিনোদনের কেন্দ্র হিসেবে পরিচয় দিতো, প্রশাসনের অভিযানের পর স্পষ্ট হয়েছে সেখানে বিনোদনের ব্যবস্থা করা হতো জুয়া, মদ, ও অশ্লীলতার মাধ্যমে। এতদিন যাবৎ জাতি জানতো সেখানে খেলাধুলা হয়, শুধুমাত্র বিনোদনের ব্যবস্থা হয়, হঠাৎ তারা আবিষ্কার করল এসমস্ত ক্লাবে মদ জুয়া ও অশ্লীলতার আখড়া বসে। সেখানে শত শত কোটি টাকার জুয়া হয়। ক্যাসিনোর নামে সেখানে অশ্লীলতার আসর জমানো হয়।

দেশীয় সিদ্ধান্ত দেশের ভেতর হচ্ছে না- মন্তব্য করে করে তিনি বলেন, আজ আমাদের দেশের অবস্থা খুব বেশি একটা ভালো নয়। আজ দেখা যাচ্ছে এ দেশের ১৭ কোটি মানুষের ভাগ্যের সাথে সম্পৃক্ত এমন বিষয়ের সিদ্ধান্তও এদেশের ভেতর হচ্ছে না। বরং বাহিরে থেকে আমাদের উপর তাদের মনগড়া সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।

যুব মজলিস সদস্য মাওলানা নাজমুল ইসলাম শাকিল ও মাওলানা মাহবুবুল হকের সঞ্চালনায় যুব মজলিস সাভার শাখার ওই সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মাদ কাউসার হুসাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিয়ারপুর মাদরাসার প্রিন্সিপাল শাইখুল হাদীস মুফতী আব্দুর রাজ্জাক কাসেমী।

আগের সংবাদবরখাস্ত হলেন জামালপুরের সমালোচিত সেই ডিসি
পরবর্তি সংবাদনিজের পাতা ফাঁদে পড়ে বিপদে ডোনাল্ড ট্রাম্প