অবৈধ লাইনের গ্যাস ব্যবহার করে ফেললে করণীয় কী?

ফাতেহ ডেস্ক :

সরকারি অনুমোদন ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় মাতবরদের মাধ্যমে গ্যাস সংযোগ দেওয়া হয়। এ জন্য সরকারকে কোনো বিল দেওয়া হয় না। এভাবে গ্যাস ব্যবহার যদি বৈধ নয়। তবে প্রশ্ন জাগে, গ্যাস ব্যবহার করার কারণে কি এর ন্যায্য বিল সরকারের কাছে পৌঁছে দিতে হবে? যদি পৌঁছে দিতে হয় তাহলে কিভাবে এবং কোথায় পৌঁছে দেব?

এটা তো স্পষ্ট, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন ব্যতীত গ্যাস সংযোগ নেওয়া এবং তা ব্যবহার করা অন্যায়। এতে অন্যের সম্পদ আত্মসাৎ করার গুনাহ হয়। যদি কেউ এভাবে গ্যাস ব্যবহার করে, তাহলে এর ন্যায্য বিল গ্যাস অফিসে যোগাযোগ করে বা অন্য কোনো পদ্ধতিতে সরকারি খাতে পৌঁছে দিতে চেষ্টা করতে হবে। যদি তা সম্ভব না হয় তবে সমপরিমাণ টাকা গরিব-মিসকিনদের দিয়ে দিতে হবে এবং এই অবৈধ কাজের জন্য তওবা-ইস্তিগফার করতে হবে।

সূত্র : আদ্দুররুল মুখতার : ৪/২৮৩; আল-মাওসুআতুল ফিকহিয়্যা আল-কুওয়াইতিয়্যা ৮/২৬২

আগের সংবাদকূটনৈতিক হাতিয়ার হিসেবে নিষেধাজ্ঞাকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র : মাহাথির
পরবর্তি সংবাদউইঘুর মুসলিমদের ওপর দমনপীড়ন প্রসঙ্গে সমগ্র বিশ্ব কেনো চুপ?