সৌদিতে অশালীন পোশাক পরিধান ও প্রকাশ্যে চুমুতে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ্যে চুমু বা আবেগময় কোনো আচরণ করলে পর্যটকদের জন্য জরিমানার ঘোষণা দিয়েছে সৌদি আরব। খবর আল আরাবিয়া।

এছাড়া পানি ফেলা, থুতু ফেলা, কোনো সারি লঙ্ঘন, বিনা অনুমতিতে ছবি তোলা বা ভিডিও করা, নামাজের সময় গান বাজানোসহ অশালীন পোশাক পরিধান ও প্রকাশ্যে আবেগময় কোনো দৃশ্যের অবতারণাসহ ১৯টি অপরাধের জন্য জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।

এসব অপরাধে ৫০ রিয়াল (১৩ মার্কিন ডলার) থেকে ছয় হাজার রিয়াল (এক হাজার ৬০০ ডলার) পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

৪৯টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা উন্মুক্ত করার পর শনিবার সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

আগের সংবাদমাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় ছেলের দুই মাসের কারাদণ্ড
পরবর্তি সংবাদবরিশালে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু