টেনেরিফ দ্বীপের বাংলাদেশি মসজিদ : হারানো উন্দুলুসে বাঙালি মুসলিমদের নতুন প্রয়াস

বাংলাদেশি মসজিদে ওয়াক্তিয়া নামাজ আদায় করছেন মুসল্লিরা

ফিচার ডেস্ক :

দীর্ঘ কয়েক শতাব্দী ধরে মুসলিমদের শাসনে থাকা স্পেন থেকে একসময় মুসলমানদেরকে বিতাড়িত করা হয়েছিল বড় করুণ আর মর্মান্তিকভাবে। তারপর দীর্ঘ একটা সময় ধরে মুসলমানদের সব ধরনের বিকাশ এবং মুসলিম সংস্কৃতির চর্চা দাবিয়ে রাখা হয়েছে সেখানে। তবে সম্প্রতি সেই নিষেধাজ্ঞা নানা বিপত্তি সত্ত্বেও অল্প-আধটু কাটিয়ে নতুন অভিবাসী মুসলিমরা গড়ে নিচ্ছেন নিজেদের সংস্কৃতি ও ধর্মপালনের চর্চাকেন্দ্র। প্রবাসী বাংলাদেশিরাও শরিক হচ্ছেন সে প্রয়াসে। আটলান্টিক মহাসাগরের তীরে টেনেরিফ দ্বীপটি স্পেনের অত্যন্ত নয়নাভিরাম সৌন্দর্যমণ্ডিত এলাকা। এ দ্বীপে রয়েছে বেশ কয়েকটি মসজিদ ও ইসলামিক কমিউনিটি সেন্টার। আর প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে টেনরিফ দ্বীপের ‘আস-সুন্নাহ মসজিদ’।

প্রবাসী বাংলাদেশিরাও নিজেদের মিলনকেন্দ্র হিসেবে এ কমিউনিটি সেন্টার ও মসজিদ ব্যবস্থা অনেকের সহযোগিতায় প্রতিষ্ঠা করেছে। আটলান্টিকের বুকে বাংলাদেশি মসজিদ নামে খ্যাত এটি।

স্পেনের এ টেনরিফ দ্বীপে বাংলাদেশিদের সংখ্যা ইউরোপের অন্যান্য স্থানের তুলনায় অনেক কম। মাত্র ৬ শত বাংলাদেশি এ দ্বীপে পরিবার নিয়ে বসবাস করেন।

স্পেনের অন্যতম সুন্দর টেনরিফ দ্বীপ। দ্বীপটি ঘিরে আছে সমুদ্র আর উঁচু উঁচু পাহাড়। পাহাড়ের মাঝে বয়ে চলেছে উঁচু-নিচু সুন্দর রাস্তা। দেখতে অনেকটা বাংলাদেশের পাহাড়ি বনাঞ্চলের সঙ্গে সাদৃশ্য কলা বাগানে সজ্জিত। এ দ্বীপে পা দিলেই মনে হবে এ যেন বাংলাদেশের পার্বত্য জেলা।

প্রবাসী বাংলাদেশিরা তাদের নিজেদের জন্য অনেকের সহযোগিতায় এ মসজিদটি গড়ে তুলেছেন। যেখানে বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরাও নামাজ আদায় করে থাকেন। পবিত্র জুমআর নামাজসহ ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা নামাজও আদায় করেন মুসল্লিরা।

আস-সুন্নাহ মসজিদের সেক্রেটারি জাকির হোসেনের ভাষায়, ‘মসজিদে আসলে মনে হয় যেন বাংলাদেশেই অবস্থান করছি। নামাজের সময় প্রবাসী বাংলাদেশিরা নামাজ পড়তে আসে।

উল্লেখ্য যে, স্পেনের সাজানো গোছানো সাগর-পাহাড় বেষ্টিত এ টেনরিফ দ্বীপে মোট জনসংখ্যা ৩ লাখ ৩৯ হাজার। যেখানে মাত্র ৬০০ মুসলিম প্রবাসী পরিবার নিয়ে বসবাস করেন। আর এ পরিবারগুলোর মিলনস্থল হলো টেনরিফের আস-সুন্নাহ মসজিদ।

আগের সংবাদকাশ্মীরের ঐতিহাসিক জামিয়া মসজিদে ৮ সপ্তাহ ধরে বন্ধ জুমার নামাজ
পরবর্তি সংবাদবাংলাদেশে আটটি মসজিদ নির্মাণের কাজ শুরু করতে চায় সৌদি সরকার