
আন্তর্জাতিক ডেস্ক :
১৮৮০ সালে বিখ্যাত তুর্কি শিল্পী ওসমান হামিদি বে নিজ হাতে কাপড়ের ক্যনভাসে এঁকেছিলেন এক নারীর কোরআন পড়ার একটি দৃশ্য। গত শনিবার লন্ডনের বনহামসে ১৩৯ বছরের পুরনো এই স্থিরচিত্রটিই নিলামে বিক্রির জন্য তোলা হয়। সেখানে এ বিখ্যাত চিত্রকর্মটি ৬৩ লাখ পাউন্ড তথা ৭৪ লাখ ডলারে বিক্রি হয়। খবর আনাদুলো এজেন্সির।
চিত্রশিল্পের ঐতিহাসিকদের তথ্য মতে, ওসমান হামিদি বে ৪১.১ সেন্টিমিটার এবং ৫১ সেন্টিমিটারের (১.৩৪ এবং ১.৬৭ ফুট) কাপড়ের ওপর তেল চিত্র কর্মটিতে নারীর কোরআন পড়ার একটি অনন্য দৃশ্যটি আঁকেন।
শিল্পী ওসমান হামিদ রে-এর আঁকা এ স্থিরচিত্রটি স্বতন্ত্র্য বৈশিষ্ট্য অনন্য অংকন শৈলী বহন করে। ১৮৮০ সালে তিনি এটি তৈরি করেন। এ গুণী শিল্পী ১৯১০ সালে মারা যান।
