২০২০ সালে ৫০ শতাংশ হাজিকে সরকারি ব্যবস্থাপনায় হজে পাঠানো হবে

ফাতেহ ডেস্ক :

আগামী বছর (২০২০ সাল) ৫০ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজে পাঠানো হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ে ২০১৯ সালের সফল হজ ব্যবস্থাপনার সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী বছর মোট হজযাত্রীর ৫০ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় পাঠানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। সৌদি সরকারও এ ব্যাপারে সহায়তা করবে।

আগের সংবাদরাজধানীর দারুল আরক্বাম মাদরাসায় আরবি ভাষা শিক্ষার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পরবর্তি সংবাদভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের দেখতে আজাদ কাশ্মীর গেলেন ইমরান খান