জামিনে কারামুক্ত হলেন ভারতের দুটো মাদরাসার মুহতামিম

আন্তর্জাতিক ডেস্ক

মাদরাসায় ভিনদেশি নাগরিকদের আশ্রয় দেয়ার অভিযোগে গ্রেপ্তার হয়ে দুমাস ধরে কারাগারে বন্দী ভারতের দুটো মাদরাসার মুহতামিম মাওলানা হাফিউল্লাহ ও মাওলানা মোহাম্মদ ওয়াসিফ আমিন জামিনে মুক্তিলাভ করেছেন। গতকাল (সোমবার, ৩০ সেপ্টেম্বর) সকালে মুজাফফর নগর কারাগার থেকে মুক্তি লাভ করেন তাঁরা।

দীর্ঘ দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ভারতের শীর্ষস্থানীয় দুই আলেম। তারা হলেন- ভারতের মাদরাসা মুক্তিপ্রাপ্ত এ দুই আলেমের একজন মাওলানা হাফিউল্লাহ ভারতের থানাভবন এলাকার মিফতাহুল উলুম জালালাবাদের মুহতামিম এবং অপরজন মাওলানা মোহাম্মদ ওয়াসিফ আমিন মাদরাসা দারুল উলুম জালালাবাদের মুহতামিম।

নিজ নিজ মাদরাসায় ভিনদেশি নাগরিকদের অবৈধভাবে আশ্রয় দেয়ার অভিযোগে গত ২৮ জুলাই এ দুই আলেম ও কারী মুহাম্মাদ আশরাফ নামে আরও একজনের বিরুদ্ধে থানাভবন পুলিশ একটি মামলা দায়ের করে এবং ২৯ জুলাই এই তিনজন আলেমকে গ্রেফতার করে সেখানকার পুলিশ।

গতকাল হাইকোর্টে এই মামলার জামিন আবেদন করলে হাফিউল্লাহ এবং ওয়াসিফ আমিনের জামিন মঞ্জুর করে হাইকোর্ট। এবং দীর্ঘ দুই মাস পরে কারাগার থেকে মুক্তি পান তারা। তবে মুহাম্মাদ আশরাফকে কেন মুক্তি দেয়া হয়নি, তা এখনো জানা যায়নি।

আগের সংবাদপ্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে হতে পারে ৮ সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তি সংবাদমুসলমানদের ভারত বিজয়ের অনন্য স্মারক দিল্লির কুতুব মিনার