ইসলামগ্রহণের কারণে হুমকির মুখে সুইডেনের জাতীয় নারী ফুটবলার রঞ্জা অ্যান্ডারসন

আন্তর্জাতিক ডেস্ক

২০১৮ সালের মে মাসে সুইডেনের আলোচিত বিষয় ছিল জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক ও গোলরক্ষক রঞ্জা অ্যান্ডারসনের ইসলাম গ্রহণ। কিন্তু তারপর থেকে কেবল ইসলাম গ্রহণের কারণে অসংখ্য হুমকি ও অপমানের মুখোমুখি হয়ে আসছেন তিনি। দেশটির একটি টিভি শো ও জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন রঞ্জা অ্যান্ডারসন। আনাদুলো এজেন্সিতেও সাক্ষাৎকারের মূল বিষয়গুলো ওঠে এসেছে।

আরও পড়ুন : দক্ষিণ কুরিয়ার বিখ্যাত ইউটিউবার জে কিমের ইসলাম গ্রহণ

রঞ্জা অ্যান্ডারসন সুইডেনের জাতীয় নারী ফুটবলারের অধিনায়ক এবং গোলরক্ষক। তিনি দীর্ঘ গবেষণা ও অধ্যয়নের পর পবিত্র ধর্ম ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন এবং ইসলামকেই তার জন্য উপযুক্ত জীবন বিধান হিসেবে মেনে নিয়েছেন।

ইসলাম গ্রহণ করার কারণে সুইডেনের অনেকেই তাকে হুমকি দিয়েছেন এবং তার প্রতি ঘৃণা প্রকাশ করেছেন বলেও জানান তিনি। কিন্তু তারপরও তিনি নিজেকে মুসলিম হিসেবে গর্ববোধ করেন বলেও জানান।

আরও পড়ুন : সদ্য ইসলাম গ্রহণ করা দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইউটিউবার জে কিমের সাক্ষাৎকার

১৫ বছর বয়স থেকেই ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞানার্জন করে আসছি। সে সময় তুরস্কের এক ছেলে বন্ধুর কাছে ইসলাম সম্পর্কে জানি এবং তার পরিবারের কাছ থেকেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিলাম। তারপর থেকেই ইসলামের অনেক সৌন্দর্য অবলোকন করি এবং মসজিদে যেতে শুরু করি।

তুরস্ক ভ্রমণের সময়ই মুসলিমদের ইবাদতের স্থান মসজিদগুলো দেখে রঞ্জা অ্যান্ডারসন খুবই মুগ্ধ হয়েছিলেন। তুরস্কের বন্ধুর পরিবারের সঙ্গে থাকার সময়ই সে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের পর রঞ্জা অ্যান্ডারসন শান্তিপূর্ণ জীবন-যাপন করছেন। নিয়মিত কুরআন অধ্যয়ন করছেন এবং নামাজ আদায় করছেন। তার ভাষায়, ‘আমি ইসলাম গ্রহণ করে গর্বিত এবং আনন্দিত।’

আগের সংবাদচট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপপুরের চেয়েও ৫ গুণ দামি বালিশ!
পরবর্তি সংবাদফারাক্কা ব্যারাজ চালুর পর গত চার দশকে ব্যাপক ক্ষতি