
ফাতেহ ডেস্ক
খুলনায় কয়েক বখাটের হাতে গণধর্ষণের শিকার হয়েছেন এক মাদরাসাছাত্রী। গত বুধবার (২ অক্টোবর) এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত অভিযোগে ইতিমধ্যে আটক হয়েছে, রূপসার শ্রীফলতলার শরীফুল ইসলাম (২১), আসাদউল্লাহ (২০), কামরুল (১৮), নাঈম (১৮), বাগেরহাটের মোড়েলগঞ্জের রিয়াজ (১৮) ও সাতক্ষীরার সোহেল (১৮)।
ভুক্তভোগী ৯ম শ্রেণির মাদ্রাসা ছাত্রীর (১৬) মা বৃহস্পতিবার মৌখিক অভিযোগ দিলে রাত ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত রূপসার শ্রীফলতলা, সাতক্ষীরা ও বাগেরহাটের মোড়েলগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ধর্ষণের শিকার মাদরাসার ছাত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে।
