ইরাকে বিক্ষোভ বন্ধে জাতিসংঘের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধবিধ্বস্ত ইরাকে সরকারবিরোধী সহিংস বিক্ষোভকে অর্থহীন প্রাণহানি বলে উল্লেখ করে, তা বন্ধের আহ্বান জানিয়ছে জাতিসংঘ। এখন পর্যন্ত চলমান এ সহিংসতায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

দেশটির জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান জেনিন হেনিস বলেন, পাঁচদিন ধরে প্রাণহানি ঘটছে। মানুষ আহত হচ্ছে। যা অবশ্যই বন্ধ হওয়া দরকার। এই প্রাণহানির পেছনে দায়ীদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

এর আগে, শনিবার বাগদাদের পূর্বাঞ্চলে একটি বড় সমাবেশ ভেঙে দেয় নিরাপত্তা বাহিনী। এছাড়া, শুক্রবারও পুলিশের গুলিতে অন্তত ১০জন নিহত হয়।

উল্লেখ্য, পয়লা সেপ্টেম্বর থেকে বেকারত্ব, দুর্নীতি ও সরকারি সেবা না পাওয়ার প্রতিবাদে ইরাকের রাজপথে বিক্ষোভ করছে জনগণ। দেশটির প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি আন্দোলনকারীদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সব প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা।

আগের সংবাদপ্রতিবেশীকে ফাঁসাতে নিজ স্ত্রীকে গলা কেটে হত্যা
পরবর্তি সংবাদসিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি তুরস্কের