
আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক বলেছেন, জম্মু কাশ্মীরের সাধারণ মানুষদের ওপর ভারত সরকার বর্বর নির্যাতন চালাচ্ছে এবং সেখানে শতাধিক কাশ্মীরিকে শহীদ করা হয়েছে, ৩০০ শতাধিক কাশ্মীরি নারীকে অপহরণ করা হয়েছে। কার্যকরী পদক্ষেপ না নিয়ে শুধু বক্তৃতার মাধ্যমে কাশ্মীরের এ সমস্যার সমাধান হবে না।
রোববার লাহোরে ’কাশ্মীর বাঁচাও’ আন্দোলনে বক্তৃতাকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন। খবর ডেইলি পাকিস্তান।
পাকিস্তানের জামায়াত আমির আরও বলেন, গত ২৭ সেপ্টেম্বর থেকে আজ ৬ অক্টোবর পর্যন্ত কাশ্মীরে কারফিউ চলছে। বর্তমানে জম্মু- কাশ্মীরের জনগণ পাকিস্তানের দিকে তাকিয়ে আছে।
এ সময় তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ড. আফিয়া সিদ্দিকীকে নিয়ে কোনো কথা না বলায় ইমরান খানের সমালোচনাও করেন।
