
ফাতেহ ডেস্ক:
হিন্দু-মুসলিম ঐক্যের বার্তা দিতে কলকাতার পুজামণ্ডপের সামনে স্টল বসিয়েছে জামায়াতে ইসলামি হিন্দ পশ্চিমবঙ্গ শাখা। স্টলে পুজায় আসা দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে ফ্রি মিনারেল ওয়াটার, ফার্স্ট এইড এবং কোরআনের অনুবাদসহ ইসলামি আরও বিভিন্ন বই। খবর টিডিএন বাংলা।
স্টলের একজন কর্মকর্তা বলেছেন, ‘অনেক অমুসলিম দর্শনার্থী পানি নিচ্ছে, ইসলামি বই নিচ্ছে। সম্প্রীতি বাড়ানোর জন্যই এ স্টল বসানো হয়েছে। আমরা শান্তির বার্তা দিতে চাই।’ এর প্রমাণ মিললো পুজায় আসা লোকদের জিজ্ঞেস করতেই। একজন দর্শনার্থী বললো, ‘উদ্যোগটা সুন্দর। পানির জন্য কোনো স্টল থাকে না পুজায়। মুসলিমরা করেছে, এতে সমস্যা নাই।’ আরেকজন অমুসলিম বললো, ‘সবাইকে পানি খাওয়ানো এটা মানবতার ধর্ম। ভালো একটা কাজ করছে তারা।’
শুধু কলকাতা নয়—হাওড়া, চব্বিশ পরগনাসহ পুরো রাজ্যেই এমন স্টল বসানো হয়েছে। যারা বই নিচ্ছে, তাদেরকে দিয়ে দেয়া হচ্ছে যোগাযোগের যাবতীয় তথ্য। যেন পরে তারা তাদের প্রয়োজনে যোগাযোগ করতে পারে।
রাকিব
