মুসলিম দম্পতিকে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করায় ভারতে আটক ২

ফাতেহ ডেস্ক :

ভারতের আলওয়ারে এক মুসলিম দম্পতিকে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা এবং মহিলাকে উত্যক্ত করার দায়ে দুইজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃত দুজনের নাম ভারদ্বাজ (২৩) এবং সুরেন্দ্র মোহন ভাটিয়া (৩২)। রোববার তাদেরকে আদালতে হাজির করা হলে ১৮ অক্টোবর পর্যন্ত তাদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। খবর হিন্দুস্তান টাইমস।

পুলিশ জানিয়েছে, শনিবার হারিয়ানার এক মুসলিম দম্পতি আলওয়ার বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলো। তখন মোটরসাইকেলে দুজন লোক এসে তাদের জয় শ্রীরাম বলতে চাপ দেয় এবং মুসলিম মহিলাকে উত্যক্ত করতে শুরু করে। এসব দেখে স্টেশনের কেউ পুলিশে ফোন করে। পুলিশ এসে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানায় সোপর্দ করে।

আলওয়ার মহিলা থানার স্টেশন হাউস অফিসার চৌথমাল ভার্মা জানান, দুজনের বিরুদ্ধে ৩৩৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৩৫৪এ (নারীকে উত্যক্ত করা), ২৯৫( যে কোনো ধর্মকে অবমাননা করা) এবং ৫০৯ ( শব্দ বা অঙ্গভঙ্গির মাধ্যমে নারীকে অবমাননা করা) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, আগে থেকেই ভরদ্বাজের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আরও দুটি ফৌজদারি মামলা রয়েছে।

রাকিব

আগের সংবাদকলকাতার পুজামণ্ডপের সামনে জামায়াতের স্টল, ফ্রি বিতরণ করছে পানি এবং কোরআন
পরবর্তি সংবাদইমরানের মধ্যস্থতায় আলোচনায় বসতে রাজি ইরান ও সৌদি আরব