
আন্তর্জাতিক ডেস্ক:
ভারত উপমহাদেশের আল কায়েদা প্রধান আসেম ওমর নিহত হওয়ার খবরটি প্রত্যাখ্যান করেছে তালেবান। মঙ্গলবার (৮ অক্টোবর) তালেবানের অফিশিয়াল ওয়েবসাইটে ক্বারী মোহাম্মদ ইউসুফ আহমাদী স্বাক্ষরিত এক বিবৃতিতে আসেম ওমরের নিহত হওয়ার খবরটি ভুয়া বলে দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, আসেম ওমর নিহত হওয়ার খবরটি জোরালোভাবে প্রত্যাখ্যান করছি। এটি মূলত শত্রুদের প্রচারিত মিথ্যা খবর।’
বিবৃতিতে আরও বলা হয়, হেলমন্দ প্রদেশের ‘মুসা কালা জেলায়’ একটি বিবাহকে লক্ষ্য করে শত্রুরা আক্রমণ চালিয়েছিল। এতে কয়েক ডজন সাধারণ মানুষ নিহত ও আহত হয়েছিল। এই মারাত্মক অপরাধ লুকানোর জন্যই শত্রুরা আল কায়েদা নেতা আসেম ওমর নিহত হওয়ার মিথ্যা খবর ছড়াচ্ছে।’
শত্রুদের অপরাধ বৈধতা দেয়ার জন্যই আল কায়েদার নাম জড়ানো হচ্ছে বলে দাবি তালেবান নেতাদের।
রাকিব
