ব্রাদারহুডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মিসরে বরখাস্ত সহস্রাধিক শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক :

মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত থাকার কারণ দেখিয়ে ১ হাজার ৭০ জনের বেশি শিক্ষককে বরখাস্ত করেছে মিসরের শিক্ষামন্ত্রণালয়। সোমবার দেশটির শিক্ষামন্ত্রী তাকের শওকির বক্তব্যকে উদ্ধৃত করে লন্ডন-ভিত্তিক গণমাধ্যম দ্য নিউ আরবের বরাতে এ খবর দিয়েছে দ্য মিডল ইস্ট মনিটর।

তাতে বলা হয়েছে, তারেক শওকি ওই শিক্ষকদের ‘কাজ করার অযোগ্য’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া মিসরের স্কুলগুলো থেকে ‘ধ্বংসাত্মক’ ও ‘রাজনৈতিকভাবে চরমপন্থি দৃষ্টিভঙ্গি’ দূর করার খাতিরে তাদের বিরুদ্ধে তদন্ত চালু করার প্রতিশ্রুতি দেন।

স্থানীয় গণমাধ্যম আল-মাসরি আল-ইয়োমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বরখাস্ত হওয়া শিক্ষকদের কয়েকজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অনেকে মিসর ছেড়ে পালিয়েছেন।

আগের সংবাদআসিম ওমর হত্যার দাবির কোনো ভিত্তি নেই : তালেবান
পরবর্তি সংবাদআবারও যুবরাজদের সম্পদ বাজেয়াপ্ত শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ