খুলনায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

ফাতেহ ডেস্ক :

ডেঙ্গুতে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে মারা গেছেন আরো এক নারী। মৃত ওই গৃহবধূর নাম মাসুরা বেগম (২৫)। তিনি যশোরের অভয়নগর উপজেলার হাবিবুল্লাহর স্ত্রী।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মাসুরা বেগমের। এ নিয়ে ডেঙ্গুতে খুলনায় মোট ১৯ জনের মৃত্যু হলো।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাসুরা সোমবার (৭ অক্টোবর) খুমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

আগের সংবাদশর্তসাপেক্ষে কাশ্মীরের ৩ নেতাকে মুক্তি দিচ্ছে প্রশাসন
পরবর্তি সংবাদজার্মানে ইহুদিদের উপাসনালয়ে হামলা, নিহত ২