নদওয়াতুল ওলামায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিশেষ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

দারুল উলূম নদওয়াতুল ওলামা লখনৌতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশ থেকে সব সিনিয়র সদস্যগণ উপস্থিত হয়েছেন। খবর দ্য ইনকিলাব।

সূত্র মারফত জানা যায়, সভা চলাকালীন মাদরাসার ক্যাম্পাসে মিডিয়া প্রবেশে অনুমতি ছিলো না। এই সভাটি এমন এক সময় ডাকা হয়েছে যখন সুপ্রিম কোর্টে রাম মন্দিরের বিষয়ে সিদ্ধান্ত হতে চলেছে। তবে সভায় এনআরসি এবং তিন তালাক আইন নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে।

সভায় জমিয়তে উলামায়ে হিন্দ-এর সভাপতি মাওলানা আরশাদ মাদানী, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা খালেদ রশিদ, সেক্রেটারি মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানী, মাওলানা জাফর আহমদ জিলানী, মাওলানা নদভী, মাওলানা আজিজ ভাটকালি প্রমুখ উপস্থিত ছিলেন।

আগের সংবাদআফ্রিকার মসজিদে হামলায় নিহত ১৬, আহত ২
পরবর্তি সংবাদচট্টগ্রামে মাদরাসা ও মসজিদ উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল