বাবরি মসজিদ নিয়ে ন্যায় বিচারের প্রত্যাশা মুসলিম পার্সোনাল ল বোর্ডের

ফাতেহ ডেস্ক :

ভারতের বাবরি মসজিদ মামলায় ন্যায় বিচারের প্রত্যাশা করছেন মুসলিম পার্সোনাল ল বোর্ড। গত ১২ অক্টোবর লাখনৌতে নদওয়াতুল উলামায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাবরি মসজিদ মামলায় ন্যায় ও ইনসাফ অনুযায়ী ফায়সালার আশা করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। বাবরি মসজিদ সম্পর্কে হিন্দুস্তানের মুসলমানদের অবস্থান সেটাই, যা এই বোর্ডের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। যে জায়গায় মসজিদের জন্য একবার নির্ধারণ করে দেওয়া হয়েছে সেখানে সবসময়ই মসজিদ থাকে। তার অবস্থান কখনো পরিবর্তন করা যায় না। এজন্য মুসলমানরা এই দাবি থেকে ফিরে আসতে পারে না। তাছাড়া মুসলমানদের এই দৃষ্টিভঙ্গি ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণের উপর প্রতিষ্ঠিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিন তালাক সম্পর্কে পার্লামেন্ট যে আইন পাস করেছে তা শরিয়তের আইনের মধ্যে অন্যায় হস্তক্ষেপ। তা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এবং ভারতের সংবিধান বিরোধী। এর দ্বারা নারী ও শিশুদের অধিকার ক্ষুণ্ন হবে।

বিজ্ঞপ্তিতে সমগ্র ভারতকে একই সিভিল আইনের অধীনে আনার চেষ্টার নিন্দা জানিয়ে বলা হয়েছে, ভারত বহু সভ্যতা সংস্কৃতির দেশ। এখানে প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে নিজেদের ধর্ম সভ্যতা-সংস্কৃতি অনুযায়ী জীবন যাপন করার।

Image may contain: text

আগের সংবাদসরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং বন্ধে হাইকোর্টে রিট আবেদন
পরবর্তি সংবাদজমিয়তের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিলেন ইমরান খান