
ফাতেহ ডেস্ক :
রাবেতায়ে আলমে ইসলামীর উদ্যোগে ১৪ অক্টোবর (সোমবার) সৌদি আরবের পবিত্র মক্কায় আন্তর্জাতিক হেফজ সম্মেলনে অংশগ্রহণ করতে দেশ ছেড়েছেন হাফেজ আবু জাফর। বাংলাদেশের পক্ষে একমাত্র প্রতিনিধি হিসেবে তিনিই মনোনীত হয়েছেন। পুরো বাংলাদেশের হয়ে একা লড়বেন তিনি।
আবু জাফর গত ১২ অক্টোবর শনিবার রাত ৮ টা ১৫ মিনিটে বাংলাদেশ এয়ার লাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।
রোববার আন্তর্জাতিক হেফজ সম্মেলনে অংশ নেয়ার সুযোগ পাওয়ায় মাদরাসার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, হাফেজ আবু জাফর মুয়াজ বিন জাবাল রা. কুরআনিক ইনস্টিটিউট-এর ছাত্র। তিনি তানযানিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গতবছর মনোনীত ।
হয়েছিলেন।
