বিজেপির সভাপতির পদ ছাড়ছেন অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক :

বিজেপির সভাপতির পদ ছাড়ছেন অমিত শাহ। একাধারে বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি । সোমবার অমিত শাহ জানান নয়া সভাপতি পেতে চলেছে দল। ইন্ডিয়া টুডে’র সঙ্গে এক সাক্ষাতকারে এ কথা জানান তিনি।

তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যেই দলের মধ্যে থেকে নতুন একজন সভাপতির দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে।

বিজেপি যে নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ীই পরিচালিত হবে, সে কথার উল্লেখ করে অমিত বলেন, ‘এটা (বিজেপি) কংগ্রেস নয় এবং কেউ একে পর্দার আড়াল থেকে চালাতে পারবে না।’

আড়ালে থেকে দল পরিচালনা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, আনুষ্ঠানিক ভাবে দলের সভাপতির আসনে না থাকলেও তিনি পর্দার আড়াল থেকে দলকে পরিচালনার ‘সুপার পাওয়ার’ হিসেবে কাজ করবেন এমন ধারণা মোটে ঠিক নয়।

আগের সংবাদতুর্কি মন্ত্রী ও কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
পরবর্তি সংবাদমসজিদে কাইরুয়ান: যেখানে ধ্বনিত হয় আফ্রিকা মহাদেশের প্রথম আজান