ইসলামি ব্যাংকিংয়ে ২ বছরের এমবিএ কোর্স চালু করছে আলিগড় বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক:

শিগগিরই ইসলামি ব্যাংকিং ও ফিন্যান্সে দুই বছরের একটি এমবিএ কোর্স চালু করতে যাচ্ছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। গত সপ্তাহে বিজনেস এডমিনিস্ট্রেশন ও ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যান্ড রিসার্চ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইসলামি ব্যাংকিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান। দুই বছরের এই কোর্সটিতে শিক্ষার্থীদের ইসলামি ব্যাংকিং এবং অর্থব্যববস্থা পরিচালনার প্রশিক্ষণ দেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এমএইচ খাতখাত বলেন, ‘শিক্ষার্থীরা ভারত এবং বিশ্বজুড়ে ইসলামি ব্যাংকিংয়ের খ্যাতিমান পণ্ডিতদের সাথে দেখা করার সুযোগ পাবে। তাদের চারপাশের চ্যালেঞ্জগুলো আরও ভালভাবে বুঝতে পারবে এবং সম্ভাব্য সমস্যার সমাধান করার পদ্ধতিগুলো শেখার সুযোগ পাবে।’

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শুধু ধর্মীয় কারণে যাদেরকে ব্যাংকে কাজ করার অনুমতি দেয়া হয় না, এই কোর্স তাদের জন্য জবাব হবে। এই কোর্সটি ইসলামি ব্যাংকিং ব্যবস্থা মজবুত করবে এবং ধর্মীয় নিয়ম মেনে নতুন বিকল্প তৈরী করবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এতে অনেক চ্যালেঞ্জ আছে। তবে আলিগড় বিশ্ববিদ্যালয় তা সমাধান করবে।’

রাকিব

আগের সংবাদমাপিমের ভাইস প্রেসিডেন্ট আব্দুল আজিজের ইন্তেকাল
পরবর্তি সংবাদইরান-সৌদিকে সরাসরি আলোচনার প্রস্তাব ইমরান খানের