ভারতে পালিয়ে যাবার সময় আবরার হত্যার আসামি সাদাত গ্রেফতার

ফাতেহ ডেস্ক :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি এ এস এম নাজমুস সাদাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার এড়ানোর জন্য তিনি দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান জানান, দিনাজপুরের বিরামপুর থানার কাটলা বাজার এলাকা থেকে সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

নাজমুস সাদাত বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জয়পুরহাটের কালাই থানার কালাই উত্তরপারার হাফিজুর রহমানের ছেলে।

আগের সংবাদ২০২২ সালে হালাল বাজারের পরিধি হবে ৯.৭১ ট্রিলিয়ন মার্কিন ডলার
পরবর্তি সংবাদমিয়ানমারকে আরও ৫০ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর