‘বৈশ্বিক স্বার্থেই আরব উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জরুরি’

আন্তর্জাতিক ডেস্ক :

আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বলেছেন, ‘আরব উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কেবল আঞ্চলিক স্বার্থেই নয়, বরং বিশ্ব অর্থনীতির স্বার্থেই প্রয়োজন।’ গতকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। খবর খালিজ টাইমস।

রুশ প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের শুভেচ্ছা জানিয়ে শেখ মুহাম্মদ বলেন, পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ভিত্তিতে রুশ-আমিরাতের সম্পর্ক এখনো অটুট। আমিরাত রাশিয়ার সঙ্গে একাধিক খাতে সম্পর্ক বাড়াতে আগ্রহী।

এ সময় পুতিন শেখ মুহাম্মদের প্রশংসা করে বলেন, ‘বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি ভবনে আসতে আসতে আমিরাতের গতিশীল বিকাশগুলো দেখছিলাম।’ এসময় রাশিয়ান পর্যটকরা আমিরাতের পর্যটন অর্থনীতিতে প্রায় ১.৩ বিলিয়ন ডলার যুক্ত করছে বলেও জানান তিনি।

মতবিনিময়কালে জ্বালানি ও শান্তিপূর্ণ পারমানবিক শক্তি খাতে দু’দেশের অংশীদারিত্বের কথাও তুলে ধরেন রুশ প্রেসিডেন্ট।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আমিরাতের নভোচারী হাজজা আল মানসুরি ও তার ব্যাক-আপ সুলতান আল নেয়াদির সাথেও সাক্ষাত করেছেন। হাজযা আল মানসুরি হলেন মহাকাশে যাওয়া আমিরাতের প্রথম নভোচারী এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী প্রথম আরব।

রাকিব

আগের সংবাদযতক্ষণ লক্ষ্য অর্জন না হবে, ততক্ষণ সিরিয়ার অভিযান চলবে : এরদোগান
পরবর্তি সংবাদনিজেকে বাঁচাতে, প্রতিপক্ষকে ফাঁসাতে শিশু তুহিনকে হত্যা করে বাবা