রাজশাহীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, গণধোলাই খেলেন স্কুলশিক্ষক

ফাতেহ ডেস্ক

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাজেদুর রহমান (৪২) নামে এক শিক্ষকের বাড়ি ঘেরাও করে তাকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। রাজশাহীর পুঠিয়া উপজেলায় এ ঘটনা ঘটে। গণধোলাইয়ের পর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাশ্বের ইউনিয়নের রঘুরামপুর গ্রাম থেকে মাজেদুরকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৫ অক্টোবর ভুক্তভোগী ছাত্রীকে অঙ্ক কষে দেওয়ার কথা বলে বিদ্যালয় ছুটির পর দেখা করতে বলেন শিক্ষক মাজেদুর। বিদ্যালয় ছুটির পর ওই ছাত্রী অভিযুক্ত শিক্ষকের সঙ্গে একটি শ্রেণিকক্ষে দেখা করতে যায়। সে সময় তাকে একা পেয়ে শিক্ষক মাজেদুর রহমান ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান। পরে কোনোভাবে ছাড়া পেয়ে ওই ছাত্রী সেখান থেকে পালিয়ে যায়।

এরপর থেকে ওই ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে সে গতকাল মঙ্গলবার বিকেলে তার পরিবারের সদস্যদের ঘটনা খুলে বলে।

বিষয়টি জানার পর ভুক্তভোগেী ছাত্রীর আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী শিক্ষক মাজেদুর রহমানের বাড়ি ঘেরাও করে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মাজেদুরকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে পুঠিয়া থানা মামলা দায়ের করেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরে ঘটনাস্থল থেকে শিক্ষক মাজেদুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসি। বুধবার তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

আগের সংবাদপুকুরের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেল নবজাতকের লাশ
পরবর্তি সংবাদতুহিন হত্যার সঙ্গে তার বাবা’র সম্পৃক্তির কথা বিশ্বাস করতে পারছেন না তুহিনের মা