দেওবন্দের প্রবীণ কর্মকর্তা হাজিজির ইন্তেকাল, বাদ জোহর জানাজা

আন্তর্জাতিক ডেস্ক :

গতকাল ১৬ অক্টোবর বুধবার সকালে ইন্তেকাল করেছেন দারুল উলুম দেওবন্দের শুবায়ে তালিমাত তথা শিক্ষাবিষয়ক দপ্তরের বয়োজ্যেষ্ঠ ও সবচেয়ে প্রবীণ কর্মকর্তা ইয়াকুব আলি ওরফে হাজিজি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

জানা যায়, শায়খুল ইসলাম হযরত মাওলানা সাইয়েদ হুসাইন আহমদ মাদানি রহ.-এর সময় থেকে দারুল উলুম দেওবন্দের শুবায়ে তালিমাতের কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি। দীর্ঘ ৭৫ বছর দারুল উলুম দেওবন্দের খেদমত করে গেছেন হাজিজি। অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে এ দীর্ঘকাল তিনি শুবায়ে তালিমাতের দাপ্তরিক দায়িত্ব পালন করেন কৃতিত্বের সাথে।

বিশ্বস্ততার অনুপম দৃষ্টান্ত ছিলেন হাজিজি। তার বিশ্বস্ততার স্বীকৃতি স্বরূপ শেষ জীবন পর্যন্ত দারুল উলুম দেওবন্দে সিনিয়র কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। সকল উস্তাদের বেতন-ভাতা তার মাধ্যমেই হস্তান্তর করা হতো। বেতন-ভাতা প্রদেয় স্বাক্ষর বইটি পেঁচিয়ে প্রত্যেকের নিকট গিয়ে পৌঁছে দিতেন।

আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর ইয়াকুব আলি হাজিজির নামাজে জানাজা দারুল উলুম দেওবন্দের মোলসুরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

আগের সংবাদএরদোগানকে ট্রাম্পের চিঠি, ভাষাতে নেই সামান্য কূটনৈতিক সৌন্দর্য
পরবর্তি সংবাদআফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ২, আহত মাদরাসার ২০ শিশুসহ ২৬