আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ২, আহত মাদরাসার ২০ শিশুসহ ২৬

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি থানার কাছে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন মাদরাসার ২০ শিশু এবং ছয় পুলিশ সদস্য।

গতকাল বুধবার এ ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিহতের সংখ্যা নিশ্চিত করে এ হামলায় তালেবানকে দায়ী করে। তবে এ হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে তালেবানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর এএফপি।

লাগমান প্রদেশ গভর্নরের মুখপাত্র আসাদুল্লাহ দৌলতজাই জানান, পুলিশ সদর দফতরের বাইরে এ বোমা বিস্ফোরণে পার্শ্ববর্তী স্থানে অবস্থিত একটি মাদ্রাসাও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ভেঙ্গে পড়া কাঁচের টুকরোর আঘাতে এসব শিক্ষার্থী আহত হয়।’

আগের সংবাদদেওবন্দের প্রবীণ কর্মকর্তা হাজিজির ইন্তেকাল, বাদ জোহর জানাজা
পরবর্তি সংবাদসুন্নি ওয়াকফ বোর্ড জমির দাবি ছেড়ে দেয়ার প্রতিক্রিয়ায় যা বললেন মাওলানা আরশাদ মাদানি