পাকিস্তান সফর স্থগিত করেছেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক :

আগামী ২৩ ও ২৪ অক্টোবর দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তির দেশ পাকিস্তানে সফর করার কথা থাকলেও সফর স্থগিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সিরিয়ায় কুর্দিবিরোধী অভিযানে কারণেই এ সফর স্থগিত করা হয়েছে।

পাকিস্তানের দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ সফর হওয়ার কথা ছিল। যাতে দুই দেশের মধ্যে একটি অর্থনৈতিক অবকাঠামো চুক্তি সই হতে পারতো।

উল্লেখ্য, উত্তর সিরিয়ায় তুর্কিদের ওই অভিযান এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিযান বন্ধ করে একটি অস্ত্রবিরতি চুক্তি সইয়ে রাজি করাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও ইতিমধ্যে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন।

আগের সংবাদ২০২০ সালের হজ ব্যবস্থাপনা আরও সফলভাবে সম্পন্ন হবে : ধর্ম প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদকে হচ্ছেন জামায়াতের নতুন আমির