ফিলিস্তিনি শিশু তামিমির ছবি দিয়ে তুরস্কের বিরুদ্ধে কুর্দিদের অপপ্রচার

আন্তর্জাতিক ডেস্ক :

চলতি মাসের ৯ অক্টোবর থেকে উত্তর সিরিয়ায় অপারেশন পিস স্প্রিং শুরু করেছে তুর্কি সরকার। সীমান্ত নিরাপদ, সিরিয়ার অখণ্ডতা ও সিরিয়ান শরণার্থীদের ফিরিয়ে দিতে এ অভিযান। কিন্তু অভিযান শুরুর প্রথম থেকেই কুর্দিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, ছবি এবং তথ্য ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। এবার ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের আইকন আল-তামিমির ছবি ব্যবহার করে তুরস্কের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কুর্দি সমর্থকরা। খবর ইয়েনি শাফাক।

ভুয়া ছবিতে দেখা যায়, তুরস্কের পতাকাসহ ও ইউনিফর্ম পড়া এক সৈনিকের সঙ্গে তর্কে লিপ্ত রয়েছে। ওই ছবির শিরোনামে বলা হয়েছে, ছবিটি তোলা হয় গত সপ্তাহে শুরু হওয়া অপারেশন পিস স্প্রিংয়ে। ছবিটি প্রকৃতপক্ষে ২০১২ সালের ইসরাইলি সেনার মুখোমুখি হন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন শিশু তামিমি।

মূলত এ অভিযানের মাধ্যমে উত্তর সিরিয়ার পূর্ব ফোরাত নদী পিকেকে/পিওয়াইডি ও ওয়াইপিজে মুক্ত করতে চায় আঙ্কারা। অনেক বছর ধরে পিকেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে তুরস্ক। পিকেকে সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন তালিকাভুক্ত করেছে। ওই সংগঠনটির হাতে এ পর্যন্ত ৪০ হাজার মানুষ নিহত হয়েছে।

আগের সংবাদমোঘল স্থাপত্যকলার অনুপম নিদর্শন শেরপুরের লস্কর খান মসজিদ
পরবর্তি সংবাদপঞ্চগড়ে শহরের গলি থেকে এক মাস বয়সী কন্যাশিশু উদ্ধার