এনআরসি করার প্রস্তুতি হিসেবে আটক শিবির তৈরি করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের কেন্দ্রীয় সরকার সারা দেশে এনআরসি করার প্রস্তুতি হিসেবে আটক শিবির তৈরি করছে বলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এক সাক্ষাৎকারে খোলাখুলি বলেছেন। তিনি বলেন, এনআরসি’র ভিত্তিতে ফরেনার্স ট্রাইব্যুনালের কাজ হবে বিদেশী শনাক্ত করা। সেই বিদেশীদের শিবিরে আটকে রাখার প্রস্তুতি হিসেবে সরকার নানা জায়গায় আটক শিবির তৈরি করছে। খবর নিউজ চ্যানেল।

অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে প্রতিটি জনসভায় ঘোষণা করে আসছেন দেশজুড়ে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি হবেই। আসামের পরে পশ্চিমবঙ্গই যে তাঁর প্রধান লক্ষ্য, তাও বলেছেন। তবে আটক শিবির বা ডিটেনশন ক্যাম্পের ব্যাপারে এর আগে তিনি কিংবা অন্য কোন বিজেপি নেতা কিছু বলেননি। বিভিন্ন খবরের চ্যানেলগুলো শুধু নানা জায়গায় বিশাল বিশাল শিবির তৈরির ছবি দেখাচ্ছিল। যদিও সেগুলো সবই হচ্ছে মূলত আসামের বরপেটা, মহারাষ্ট্রের নভি মুম্বাই, কর্ণাটকের বেঙ্গালুরু ইত্যাদি বিজেপি শাসিত রাজ্যগুলিতে। কিন্তু এনআরসি’র ভয়ে ইতোমধ্যেই পশ্চিমবঙ্গে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন এবং এ রাজ্যে এনআরসি হবে না বলে বারবার আশ্বাস দিয়েছেন।

আগের সংবাদপঞ্চগড়ে শহরের গলি থেকে এক মাস বয়সী কন্যাশিশু উদ্ধার
পরবর্তি সংবাদএক ত্যাগী স্বপ্নদ্রষ্টা