নাইজেরিয়ায় কুরআন অবমাননার সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক :

কুরআন অবমাননার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করতে যাচ্ছে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ জামফারা। খবর ইকনা।

জামফারার গভর্নর বালু মুহাম্মদ মেটাওয়াল বলেছেন, শীঘ্রই কুরআন অবমাননার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বিল কার্যকর করা হবে।

সম্প্রতি পবিত্র কুরআন অবমাননার ইস্যুতে এই প্রদেশের ২৪ সদস্যের কমিটি একটি তদন্ত করেছে। এই তদন্তের উপর রিপোর্টে কুরআন অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার সুপারিশ করা হয়। কয়েক দিন পূর্বে মুহাম্মদ মেটাওয়ালও গুরুত্বারোপ করে বলেছিলেন, জামফারার গভর্নর এই ধরনের অপরাধের দোষীদের শাস্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, নাইজেরিয়া আফ্রিকার পশ্চিমাঞ্চলের একটি দেশ। দেশটির মোট জনসংখ্যা প্রায় ১৯ কোটি। নাইজেরিয়ার প্রায় অর্ধেক জনগণ মুসলমান। অধিকাংশ মুসলমানেরা সেদেশের উত্তরাঞ্চলীয় প্রদেশসমূহে বসবাস করে। সেদেশের ৪০ শতাংশ জনগণ খ্রিস্টান এবং বাকী ১০ শতাংশ জনগণ বিভিন্ন ধর্মের অনুসারী।

আগের সংবাদপ্রথমবারের মতো আকাশে উড়াল ইরান নিজেদের তৈরি বিমান `ইয়াসিন’
পরবর্তি সংবাদমাদরাসা শিক্ষার্থীদের সাইন্স, টেকনোলজি পাঠদান করতে হবে : ইমরান খান