
ফাতেহ ডেস্ক :
আজ ১৯ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে বছরব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার। আল-কুরআন ইন্সটিটিউটের ব্যবস্থাপনায় বাংলাদেশে এই প্রথম শুরু হচ্ছে বছরব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা।
‘নিজেকে সেরা হাফেজ প্রমাণ করতে তৈরি থাকো তুমিও’ স্লোগানে দেশের প্রতিটি এলাকায় রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে বাছাই প্রক্রিয়া। বাছাইকৃত হাফেজদের নিয়েই হবে জাতীয় এ আয়োজন। ধারাবাহিক ১০ পাড়া মুখস্তকারী সর্বোচ্চ ১৫ বছর বয়সী হাফেজে কুরআন ছাত্ররাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতাটি প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত ‘মাই টিভি’তে প্রচারিত হবে। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন আল-কুরআন ইন্সটিটিউট- ০১৭৭৮৭ ৪৬৯২৫।
