আরবি অস্ট্রেলিয়ার তৃতীয় প্রধান ভাষা

আন্তর্জাতিক ডেস্ক :

অস্ট্রেলিয়ার তৃতীয় প্রধান ভাষা আরবি। সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুকের সূত্রে নিওম্যাম স্টুডিওসের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা ২ কোটি ৪৬ লাখ। এর মধ্যে আড়াই শতাংশই কথা বলে মান্দারিন ভাষায়। আর আরবিতে কথা বলে ১ দশমিক ৪ শতাংশ মানুষ, সংখ্যায় যা ৩ লাখ ২১ হাজারের বেশি।

এসবিএস এরাবিকের তথ্যমতে, অস্ট্রেলিয়ার আরবিভাষী জনগোষ্ঠীর অধিকাংশই লেবানিজ। এ সম্পর্কিত আদমশুমারির তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার আরবিভাষী ৭৮ হাজার মানুষ দেশটিতে পাড়ি জমিয়েছেন লেবানন থেকে। এর পরেই রয়েছে ইরাক। দেশটি থেকে আসা অভিবাসীর সংখ্যা ৬৭ হাজার। এ তালিকায় ৩৯ হাজার প্রতিনিধি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিসর।

অস্ট্রেলিয়ায় আরবদের অভিবাসন শুরু হয় মোটামুটি ১৮৮০ সালের দিকে। এর এক শ বছর পর, অর্থাৎ ১৯৮০ সালের পর দেশটিতে এ অভিবাসনের হার বেড়েছে সবচেয়ে বেশি। মূলত অস্ট্রেলিয়া সরকারের উদারীকরণের পথ ধরেই এ হার বেড়েছে। দেশটির বর্তমান সরকারি নীতিতেও নিজস্ব ভাষার চর্চাকে উৎসাহিত করা হয়। আর এটিই দেশটিতে পাড়ি জমাতে বিভিন্ন ভাষাভাষী মানুষকে উৎসাহিত করছে।

আগের সংবাদশুরু হচ্ছে বছরব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা
পরবর্তি সংবাদচুক্তি না মানলে ফের সিরিয়ায় অভিযান শুরু করা হবে : এরদোগান