ভোলায় মুসল্লিদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ময়মনসিংহে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ মিছিল বাদ আসর

ফাতেহ ডেস্ক

স্থানীয় হিন্দু যুবক বিপ্লব চন্দ্র শুভ’র ইসলাম ও নবিজি সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত ভোলার বোরহান উদ্দীন উপজেলায় ধর্মপ্রাণ মুসলিম জনতার বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলা ও তিন মুসল্লির শাহাদাতের প্রতিক্রিয়ায় ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আহ্বান করা হয়েছে।

আজ রোববার বাদ আসর ময়মনসিংহ বড় মসজিদ প্রাঙ্গণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শুক্রবার বিকালে বিপ্লব চন্দ্র শুভ’র নিজের নাম ও ছবি সম্বলিত ফেসবুক আইডি Biplob Chandra Shuvo থেকে আল্লাহ তায়ালা ও নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ গালাগাল করে তার কয়েকজন ফেসবুক বন্ধুদের কাছে ম্যাসেজ পাঠায়। এক পর্যায়ে কয়েকটি আইডি থেকে ম্যাসেজগুলোর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সকলের নজরে আসে।

এতে স্থানীয় ধর্মপ্রাণ জনতা আজ রোববার সকালে বোরহানউদ্দীন হাইস্কুল মাঠে হিন্দু এ যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি প্রতিবাদ সভার আয়োজন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে পূর্বঘোষিত এই সমাবেশটি চলছিল। সমাবেশে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় ধর্মপ্রাণ হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এসময় পুলিশ সমাবেশ সময়ের আগে শেষ করতে বলে প্রতিবাদী জনতাকে। প্রতিবাদী জনতা পুলিশের এ কথা না মানলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ তখন নির্বিচার গুলি বর্ষণ করে। এতে শতাধিক মুসল্লি আহত এবং তিনজন শাহাদাত বরণ করেন।

এদিকে সাধারণ মানুষের এ প্রতিক্রিয়ায় অবস্থা বেগতিক দেখে গতকাল সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র নামক ওই হিন্দু যুবক বোরহানউদ্দিন থানায় তার আইডি হ্যাক হয়েছে দাবি করে একটি জিডি করতে যায়। তখন থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের নাম করে বিপ্লব চন্দ্রকে তাদের হেফাজতে রাখে।

আগের সংবাদ‘গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি’ : মেননের এমন বক্তব্যের জবাবে যা বললেন ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদপাক-ভারত সীমান্তে উত্তেজনা, গোলাগুলিতে নিহত ভারতের ৯, পাকিস্তানের ৭