
ফাতেহ ডেস্ক :
ময়মনসিংহ খাগডহর বাজারে ভোলায় মুসল্লিদের শহীদ করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে।
ময়মনসিংহের নেতৃস্থানীয় উলামায়ে কেরামের নেতৃত্বে সোমবার এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ‘ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী’র সংগ্রামী সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী।
মাওলানা সাদী বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনুন। সঠিক তদন্তের আগে দায়িত্বশীল কারো মুখ থেকে কোনো প্রকার মন্তব্য কাম্য নয়।
