কোরআন হেফজ করলেন মানসিক অসুস্থ তরুণ আব্দুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক :

পুরো পবিত্র কোরআন মুখস্ত করে তাক লাগিয়ে দিয়েছেন মানসিক প্রতিবন্ধি মোহাম্মদ আব্দুল্লাহ আল-কারনি। সৌদি বংশোদ্ভূত ৩১ বছর বয়সের যুবক আল-কারনি শুধু মানসিক অসুস্থই নয়, বরং তার শারীরিক অঙ্গপ্রত্যঙ্গেও রয়েছে অসঙ্গতি।

চিকিৎসার মাধ্যমে তার পরিবার জানতে পারে যে, মোহাম্মাদ আব্দুল্লাহ আল-কারনি লিখতে ও পড়তে পারবে না। এ কারণে তাকে স্কুলেই ভর্তি করানো হয়নি। হাসপাতলেই কেটেছে তার জীবনের অধিকাংশ সময় কেটেছে। কোনো মাদ্রাসায় ভর্তি না হয়েই হেফজ কিরেছেন পুরো কোরআন।

তার ভাই মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ‘কারনি শারীরিক সমস্যা নিয়ে এভাবেই জন্ম গ্রহণ করে। জন্মের পর তার একটি মুত্রনালী নষ্ট হয়ে গেছে। একটি মাত্র পেলভিস নিয়ে সে বেঁচে আছে। এখনও সে রিয়াদের কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আগের সংবাদভোলার বোরহানউদ্দিনের ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র : হাইকোর্ট
পরবর্তি সংবাদরাখাইনে হত্যাযজ্ঞে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জাপানের প্রধানমন্ত্রীর