
ফাতেহ ডেস্ক :
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার
মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইরানের কালচারাল অ্যান্ড ইসলামিক গাইডেন্স মন্ত্রী সাইয়েদ আব্বাস সালেহীর পক্ষে ধর্ম প্রতিমন্ত্রীকে ১৪-১৬ নভেম্বর তেহরানে অনুষ্ঠিতব্য ৩৩তম আন্তর্জাতিক ইসলামিক ইউনিটি সম্মেলনে যোগদানের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
